 |
| লিভার, কিডনি ও হার্ট ভাল রাখতে কিসমিস, খাবেন কিভাবে ? |
Bangla Health tips -মিষ্টি
খাবার কিংবা পোলাওয়ে কয়েকটি কিসমিস দিলে এর স্বাদ
কয়েক গুণ বেড়ে যায়।
কিন্তু শুধু কিসমিসের কত
গুণ, তা অনেকের কাছেই
অজানা। রোজ এক কাপ
করে কিসমিস ভেজানো পানি খেলে পাওয়া
যায় বিশেষ উপকারিতা।
জেনে নিন কি
কি ফল পাবেন কিসমিস
বা কিসমিস ভেজানো পানি খেলে:
- কিসমিসে
থাকে পটাশিয়াম, যা হার্টকে ভাল
রাখে এবং খারাপ কোলেস্টরল
দূর করতে সাহায্য করে।
এতে রয়েছে আয়রন। যা রক্তাল্পতা কমাতে
বিশেষভাবে সাহায্য করে। কিসমিসে কার্বোহাইড্রেট
রয়েছে যা শক্তি জোগায়।
মহিলারাই বিশেষত রক্তাল্পতায় ভোগেন, তাই চিকিৎসকরা বলেন
কিসমিস খাওয়া মহিলাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী।
- এছাড়াও
নিয়মিত কিসমিস খেলে বা কিসমিস
ভেজানো পানি খেলে লিভারও
ভাল থাকে। যারা প্রায়ই পেটের
নানা সমস্যায় ভোগেন তাদের জন্য এই পানি
বিশেষ উপকারী। কিসমিস ভেজানো পানি খেলে শরীরে
জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। যার
ফলে রক্ত পরিশোধিত হয়।
কিসমিস ভেজানো পানি খেলে লিভারের
পাশাপাশি কিডনিও খুব ভাল থাকে।
আর কিডনি ও লিভার দুটো
ভাল থাকলে হজমও ভালভাবে হয়।
- কীভাবে
বানাবেন কিসমিস ভেজানো পানি? ২ কাপ পানিতে
১৫০ গ্রাম কিসমিস ভিজিয়ে রাখতে হবে সারা রাত।
গাঢ় রংয়ের কিসমিস বেশি উপকারী। কিসমিসগুলো
ভালভাবে ধুয়ে, সারা রাত ভিজিয়ে
রাখুন। পরদিন সকালে কিসমিস ছেঁকে নিয়ে সেই পানি
হালকা গরম করে খালি
পেটে খেয়ে নিন। এর
পরে আধ ঘণ্টা আর
অন্য কিছু খাবেন না।
সপ্তাহে অন্তত তিনদিন এই পানি খেলে
সুস্থ থাকবেন।
0 মন্তব্যসমূহ