![]() |
| BD Politics News-নির্বাচন পরবর্তী গণভবনে প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণে যোগ দিবে না জাতীয় ঐক্যফ্রন্ট। |
BD Politics News:
নির্বাচন পরবর্তী গণভবনে প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণে যোগ দিবে না জাতীয় ঐক্যফ্রন্ট। এ নিয়ে গণভবনে চিঠির মাধ্যমে জানানো হবে।
শুক্রবার বেলা ১১টায় গণভবনে এই চিঠি পৌঁছে দেয়া হবে। বিষয়টি পরিবর্তন ডটকমকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি জানান, ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের সদস্য লতিফুল বারী হামীম এবং মিন্টু নিজে গণভবনে গিয়ে ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধান মন্ত্রীর চা চক্রে ঐক্যফ্রন্টের কেউ যোগ না দিয়ে বিষয়টি চিঠি মাধ্যমে জানিয়ে দিবেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট ডাকাতির পর চা চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।


0 মন্তব্যসমূহ